ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গুলশানের চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন অপু
অবশেষে গুলশানে চাঁদাবাজির মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু।
প্রায় চার দিনের রিমান্ড শেষে বুধবার (৬ আগস্ট) তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান। আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ এর আগেই দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় আরও চারজন গ্রেপ্তার রয়েছেন, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের সংগঠন থেকে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়েছে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
চাঁদাবাজির এই অভিযোগ গত ২৬ জুলাই গুলশান থানায় দায়ের করেন সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি অভিযোগ করেন, ১৭ জুলাই রিয়াদ ও অপু তার বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন।
ভয়ভীতির মুখে তিনি ১০ লাখ টাকা দিতে বাধ্য হন। পরে আরও অর্থ দাবি করলে বিষয়টি পুলিশের নজরে আসে এবং অভিযুক্তদের আটক করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি