ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পিআর পদ্ধতির দাবিতে মাঠে নামছে জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির অধীনে আয়োজনের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, দেশের পুরোনো নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী নয় এবং পিআর পদ্ধতিই একটি মাইলফলক হতে পারে।
বুধবার (৬ আগস্ট) দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
পিআর পদ্ধতি ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, "পিআর, আমাদের দাবি। আমরা আমাদের দাবির ব্যাপারে আন্দোলন করবো। পরবর্তীতে কি হয় সেটি দেখার বিষয়।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি মাইলফলক। ৫৪ বছরের পুরোনো পদ্ধতির নির্বাচন দেশের জন্য আর উপযোগী নয়।" তার মতে, রাতে ভোট দেওয়া এবং কেন্দ্র দখলের মতো ঘটনা আগের নির্বাচনী ব্যবস্থার ত্রুটি, যা পরিবর্তনে পিআর পদ্ধতি জরুরি। এ কারণেই জামায়াত এই পদ্ধতির দাবি জানিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি