ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সাজেকে বিপর্যয়, আটকা শতাধিক পর্যটক
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ও মাচালং এলাকার সড়কের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফলে সাজেক ভ্যালির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে সাজেকে অবস্থানরত শতাধিক পর্যটক আটকে পড়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে সীমিত আকারে কিছু পর্যটককে বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা মোটরসাইকেল নিয়ে এসেছেন তাঁরা কিছুটা ভোগান্তি হলেও ফিরতে পারছেন। কিন্তু ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী পর্যটকদের এখনই ফিরতে পারার সুযোগ নেই কারণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে গেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘মঙ্গলবার মাচালং বাজারসংলগ্ন সড়কের ওপর ৫ থেকে ৬ ফুট পানি উঠেছিল। বর্তমানে পানি কিছুটা কমলেও যান চলাচলের উপযোগী হয়নি। আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়কটিও পানিতে তলিয়ে গেছে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘গতকাল মাচালং এলাকায় সড়ক পানির নিচে চলে গিয়েছিল। আজ আবার বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আটকে পড়া পর্যটকদের যাতে কোনো ভোগান্তিতে না পড়তে হয় সে জন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’
পরিস্থিতি স্বাভাবিক হতে আবহাওয়ার উন্নতির ওপর নির্ভর করছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট