ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৭ জনের
নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই ওমান থেকে ফেরা এক প্রবাসীকে আনতে ঢাকা এসেছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম। তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় একটি মাইক্রোবাস রাস্তার পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
জানা গেছে, নিহতরা প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে বিমানবন্দর থেকে লক্ষ্মীপুর ফিরছিলেন। পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। কয়েকজন গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও সাতজন আটকে পড়ে প্রাণ হারান।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, এখন পর্যন্ত দুটি মরদেহ হাসপাতালে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের মরদেহও আনার প্রক্রিয়া চলছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে। দুর্ঘটনায় ওমান ফেরত প্রবাসী ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা