ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জুলাই ঘোষণাপত্র প্রকাশে এনসিপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই প্রতিক্রিয়া জানান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এটিকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি যে হয়েছে, সেটিই একটি বড় অগ্রগতি। আমরা পুরো দলিলটি গভীরভাবে পর্যালোচনা করবো এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাব।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি সব সময়ই গণতন্ত্র, স্বচ্ছতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। ঘোষণাপত্রে যদি এসব প্রশ্নে কোনো বাস্তবিক রূপরেখা দেওয়া হয়ে থাকে, তবে সেটিকে অবশ্যই ইতিবাচকভাবে দেখা হবে।
ঘোষণাপত্র পাঠের সময় উপস্থিত ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা, এবং তা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় গণমাধ্যম। এই প্রেক্ষাপটে এনসিপির পক্ষ থেকে দেওয়া এই প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে।
এনসিপির আহ্বায়কের এমন বক্তব্যে স্পষ্ট, দলটি ঘোষণাপত্রকে তাৎক্ষণিক স্বীকৃতি দিলেও আনুষ্ঠানিক অবস্থান জানাতে আরও সময় নিতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি একটি কৌশলগত পন্থা যা ভবিষ্যতের রাজনৈতিক সমন্বয় ও সংলাপের পথ উন্মুক্ত রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর