ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে এমবিবিএস শেষে গাজায় সেবা দিচ্ছেন ৪১ চিকিৎসক
বাংলাদেশের মেডিকেল কলেজগুলো থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনকারী ৪১ জন ফিলিস্তিনি চিকিৎসক বর্তমানে গাজায় আহতদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। তারা সবাই স্কলারশিপ নিয়ে বাংলাদেশে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে মানবিক এই কাজে অংশ নিয়েছেন।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান এ তথ্য জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে পড়ালেখা শেষ করে গাজায় ৪১ জন চিকিৎসক এখন আহতদের সেবা দিচ্ছেন। এই সহায়তা ফিলিস্তিনিদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। একদিন ফিলিস্তিন স্বাধীন হলে বাংলাদেশি শিক্ষার্থীদেরও সেখানে পড়ালেখার সুযোগ করে দেওয়া হবে।”
বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরও স্কলারশিপ বাড়ানোর আহ্বান জানান, যাতে ফিলিস্তিনের আরও শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ পায়।
তিনি আরও জানান, ফিলিস্তিনের শিক্ষা খাতে বাংলাদেশের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গাজার চলমান সংকটে বাংলাদেশের সহমর্মিতা ও অবস্থানের জন্য রাষ্ট্রদূত আন্তরিক কৃতজ্ঞতা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে