ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের সব জলকপাট
টানা বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া শুরু করা হয়।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।
প্রথমে আজ মঙ্গলবার সকাল ৯টায় গেট খোলার পরিকল্পনা থাকলেও পানি দ্রুত বেড়ে যাওয়ায় তা রাতেই খুলে দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, পানি ছাড়ার আগে হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৫ ফুট যেখানে বিপৎসীমা ধরা হয় ১০৮ ফুট এবং হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এদিকে জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত