ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী নানা আয়োজন
আজ ৫ আগস্ট ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর প্রথম বার্ষিকী। এক বছর আগে এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সেই বিপ্লবের ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তী সরকার আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্রকে ঘিরে রাজধানীজুড়ে চলছে দিনব্যাপী নানা আয়োজন।
বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। অনুষ্ঠানটি বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, আহত আন্দোলনকারীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
২৬ দফা অন্তর্ভুক্ত খসড়া ঘোষণাপত্র
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘোষণাপত্রের খসড়ায় রয়েছে ২৬টি দফা। প্রথম ২১টি দফায় উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক লড়াই এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি। এটি বাংলাদেশের গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের পথে একটি নতুন অধ্যায়ের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।
জুলাই দিবস উদ্যাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল ১১টা থেকে শুরু হয়েছে দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই বিভিন্ন শিল্পী ও সংগঠন পরিবেশন করছেন সংগীত ও নৃত্য। দুপুর ২টা ২৫ মিনিটে প্রতীকীভাবে উদ্যাপন করা হবে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’।
বিকেল ৫টার ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে উপস্থাপিত হবে বিশেষ প্রযুক্তিনির্ভর পরিবেশনা ‘ড্রোন ড্রামা’। রাত ৮টায় শেষ হবে দিনব্যাপী আয়োজন, আর্টসেল ব্যান্ডের সংগীত পরিবেশনার মাধ্যমে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, এই আয়োজনে জুলাই শহীদ পরিবার, রাজনৈতিক দলের প্রতিনিধি, আন্দোলনের আহত সদস্য, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘জুলাই ছিল সবার, এই আয়োজনেও সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।’
যান চলাচলে সতর্কতা
জাতীয় সংসদ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপি যান চলাচলে আনা হয়েছে সীমিত পরিবর্তন। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে রাজধানীবাসীকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা