ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক সহায়তা কমায় বিপর্যয়ে আফগান শিশুরা
চরম অপুষ্টিতে ভুগছেন আফগানিস্তানের হাজার হাজার শিশু। দেশটির খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সোমবার এক বিবৃতিতে এ সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের সবচেয়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সাহায্য করতে প্রয়োজন অন্তত ৫৩৯ মিলিয়ন ডলার।
ডব্লিউএফপির তথ্যমতে, আফগানিস্তানের প্রায় এক কোটি মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। গত দুই বছরে আন্তর্জাতিক দাতাদের সহায়তা হ্রাস পাওয়ায় ডব্লিউএফপির জরুরি খাদ্য সহায়তা মারাত্মকভাবে কমে গেছে। ফলে অপুষ্টিজনিত সমস্যা বেড়েই চলছে শিশুদের মধ্যে।
তবে ,যুক্তরাষ্ট্র ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা হলেও ২০২৪ সালের এপ্রিল থেকে আফগানিস্তানে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৯.৮ বিলিয়ন ডলারের সহায়তা দিলেও চলতি বছর তা বন্ধ থাকায় সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে পাকিস্তান ও ইরানসহ আশেপাশের দেশগুলো থেকে অনথিভুক্ত আফগানদের ফেরত পাঠানোয় দেশটিতে খাদ্য সংকট আরও বেড়েছে। শুধু গত দুই মাসেই প্রায় ৬০ হাজার আফগানকে সহায়তা দিয়েছে ডব্লিউএফপি। তবে সংগঠনটির পর্যাপ্ত তহবিল না থাকায় সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানান সংস্থাটির কমিউনিকেশন অফিসার জিয়াউদ্দিন সাফি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক