ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে অভিযানে ৫ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
রোববার রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় চালানো এই অভিযানে সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়।
এদিকে খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম একটি অবৈধ সীসা ব্যাটারির কারখানা গুড়িয়ে দেয়।
এছাড়া রাজধানীর পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণ সামগ্রী দিয়ে বায়ু দূষণের অভিযোগে পরিচালিত আরও দুটি মোবাইল কোর্ট ৩টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণবিরোধী এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। (বাসস)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল