ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আল-আকসা দখলের হুমকি
দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ স্পষ্ট হুমকি দিয়েছেন যে পশ্চিমতীর ও আল-আকসা মসজিদসহ পুরো জেরুজালেমে ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “তিসা বা’আভ দিবসে দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর পশ্চিম দেওয়াল ও টেম্পল মাউন্ট (যা মুসলমানদের কাছে আল-আকসা হিসেবে পরিচিত) আবারও ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।”
তিনি আরও লেখেন, “যারা ইসরাইলকে ঘৃণা করে তারা আমাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে ও বিক্ষোভ করছে। কিন্তু আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল ও আল-আকসায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করব।”
ইসরাইল কাটজ জানান, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন যেখানে জিম্মি ইসরাইলি সেনাদের মুক্তি, সাধারণ ইসরাইলিদের নিরাপত্তা এবং হামাসের বিরুদ্ধে বিজয়ের জন্য প্রার্থনা করেন।
এর আগে একইদিন আল-আকসা প্রাঙ্গণে যান ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদি প্রার্থনা নিষিদ্ধ থাকার পরও তার এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটি জানায়, “ইসরাইলি দখলদার সরকারের মন্ত্রীদের বারবার এমন উসকানিমূলক আচরণ এ অঞ্চলে উত্তেজনা ছড়ানোর ঝুঁকি তৈরি করছে এবং আমরা এর কঠোর নিন্দা জানাই।”
তথ্য: টাইমস অব ইসরাইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস