ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রবাসী আয়ে সুখবর: অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের জোয়ার
নতুন অর্থবছরের শুরুটা হলো প্রবাসী আয়ের সুখবর দিয়ে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই আয় গত বছরের একই মাসের তুলনায় প্রায় ২৯.৪৮ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার। মূলত গত বছরের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন, যা রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পুনরায় বাড়তে শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ, রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ হারে প্রণোদনা প্রদান এবং ব্যাংকিং চ্যানেলের আধুনিকায়নের ফলে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এর আগে, গত জুন মাসেও প্রবাসীরা ২৮২ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন।
গেল ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন রেকর্ড অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অর্থবছর শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এর আগের (২০২৩-২৪) অর্থবছরের ২৩.৭৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এটিই এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি ডলার সংকট মোকাবিলা ও সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন