ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কমলো এলপি গ্যাসের দাম
২০২৫ আগস্ট ০৩ ১৫:৪২:১৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্বের তুলনায় ৯১ টাকা কম।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে এ মূল্য কার্যকর হচ্ছে।
বিইআরসি আরও জানায়, এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা।
এর আগে ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা। তখন ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক