ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ছাত্রশিবিরের‘জুলাই দ্রোহের মিছিল’
নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ‘জুলাই বিপ্লব’-পরবর্তী সংস্কার বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই দ্রোহের মিছিল’ করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলেও প্রশাসন শিক্ষার্থীদের ন্যূনতম দাবিটুকু বাস্তবায়ন করেনি। সভাপতির বক্তব্যে মুহা. মাহমুদুল হাসান বলেন, “সাজিদের মৃত্যুর পরও প্রশাসন নিরব কেন? ক্যাম্পাস এখনো অনিরাপদ। আমরা সংস্কার, ন্যায্য অধিকার ও ছাত্র সংসদ চাই।”
শিবির নেতারা অভিযোগ করেন, তাদের দেওয়া ১১০টি দাবির ৩৩ শতাংশও বাস্তবায়ন হয়নি। প্রশাসনে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং ইকসু (ছাত্র সংসদ) গঠনেরও জোর দাবি জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)