ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদার, পারস্পরিক সমন্বয় উন্নয়ন এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ সামরিক মহড়া টাইগার শার্ক সফলভাবে সম্পন্ন করেছে।
শনিবার (২ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবেই এই মহড়ার আয়োজন। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা।
মহড়ার বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীরা যৌথভাবে চিকিৎসা সহায়তা, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার ও ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাট প্রশিক্ষণে অংশ নেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় যৌথ পরিকল্পনা অধিবেশন, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবধর্মী অনুশীলন, যা ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গঠনে সহায়ক হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, এই মহড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করে। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী অংশীদারত্বের প্রতীক।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড দেশটির সবচেয়ে পুরোনো ও বৃহত্তম যুদ্ধ কমান্ড, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল