ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১৫ লাখের বেশি আফগানিদের ‘তাড়িয়ে’ দিল ইরান
ইরানে বসবাসকারী ৪০ লাখেরও বেশি আফগান নাগরিকের মধ্যে ১৫ লাখের বেশি ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইরানি প্রশাসন। তাদের অনেককে “ইসরায়েলের গুপ্তচর” বলে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় ফেরত যাওয়া আফগানরা ইরানের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছেন। খবর বিবিসির
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে অনেক আফগানকে আটক করে মারধর করে সীমান্তে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, ইরানি পুলিশ হোস পাইপ, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে তাদের পিটিয়েছে। কিছু আফগান জানিয়েছেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও পুলিশ তাদের কাগজপত্র ছিঁড়ে ফেলেছে।
এক নির্যাতিত আফগান নাগরিক, আলি আহমেদ, বিবিসিকে জানান, “তারা আমাকে গুপ্তচর বলে অভিযুক্ত করে নির্মমভাবে মারধর করেছে। কাঠের বাটাম ও পাইপ দিয়ে পিটিয়েছে। আমার মোবাইল ও অর্থ ছিনিয়ে নিয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, ইরান নিজেদের নিরাপত্তাগত দুর্বলতা ঢাকতে আফগান অভিবাসীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। যদিও ইরানি কর্তৃপক্ষ বলছে, তারা বিদেশিদের স্বাগত জানালেও দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে।
তালেবান সরকারের তথ্যমতে, শুধু গত ২২ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে ৯ লাখেরও বেশি আফগান ইরান থেকে আফগানিস্তানে ফিরেছেন। চলতি বছরের মার্চে ইরান সরকার আফগান অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার আহ্বান জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ