ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জরুরি ৬ নির্দেশনা দিল ছাত্রদল
আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো জানানো হয়। যৌথভাবে নির্দেশনাগুলো দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
নির্দেশনাগুলো হলো
১. ব্যানার-ফেস্টুন নিষেধ: কোনো ইউনিট বা ব্যক্তি সমাবেশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আনতে পারবে না।
২. নির্ধারিত অবস্থান: সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ইউনিটকে অবস্থান করতে হবে।
৩. জরুরি যান চলাচলে সহযোগিতা: কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
৪. ঢাবিতে গাড়ি প্রবেশ নিষেধ: সমাবেশের দিন ছাত্রদলের কোনো ইউনিটের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
৫. ব্যক্তিগত শোডাউন নিষিদ্ধ: ব্যক্তিগত বা ইউনিটভিত্তিক শোডাউন ও মিছিল করে সমাবেশস্থলে আসা যাবে না।
৬. পরিচ্ছন্নতা বজায় রাখা: নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
ছাত্রদলের এ বিজ্ঞপ্তিতে সব ইউনিটকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে যাতে সমাবেশ সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল