ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘ফ্যাসিস্টের সহযোগীরা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করে বলেন আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীরা এখনো প্রশাসনের ভেতরে সক্রিয়ভাবে অবস্থান করছে এবং তারা নানা উপায়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, মতের ভিন্নতায় সহনশীলতা এবং পারস্পরিক সহমর্মিতার একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কার এবং রাজনৈতিক ঐক্য অপরিহার্য। জুলাই সনদ ও ঘোষিত প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জামায়াতের সেক্রেটারি বলেন, দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেফতার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি