ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
গাজায় থামছে না মৃ-ত্যু মিছিল, নিহ-তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ১০৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৯৯ জন আহত হয়েছেন। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট মৃতের সংখ্যা ৬০,১৩৮ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন ছাড়িয়েছে।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই উত্তর গাজার জাবালিয়াতে খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত ছিলেন, যেখানে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হন। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষদের উপর এই হামলা চালানো হয়। এছাড়াও, গাজা শহরের আল-দারাজ এবং আল-জাইতুন এলাকাতেও বিমান হামলা চালানো হয়েছে।
এই সংঘাতের সূত্রপাত হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ওই দিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের সেই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।
এর জবাবে, হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে ওই দিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে অভিযান চলার পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
তবে, সেই বিরতি মাত্র দুই মাস স্থায়ী হয়। গত ১৮ মার্চ থেকে গাজায় পুনরায় তীব্র অভিযান শুরু করে আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮,৯৭০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪,২২৮ জনের বেশি আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস