ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা
নানা প্রতিকূলতা, রোদ, বৃষ্টি ও ঝড় পেরিয়ে সাভারের বাইপালে পথসভা আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
আজ বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে পৌঁছাবেন। সেখানে ঢাকা মহানগর এনসিপির নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য খান মুহাম্মদ মুরসালীন রাতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ২৯ জুন এক সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, জুলাই মাসজুড়ে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির লক্ষ্য ছিল জুলাইয়ের গণ-আন্দোলনের অংশ নেওয়া মানুষের অভিজ্ঞতা ও মতামত শোনা। এ ধারাবাহিক কার্যক্রমের নাম দেওয়া হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
সেই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে স্মরণ করে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।"
১ জুলাই রংপুর বিভাগ থেকে যাত্রা শুরু করে এনসিপির জুলাই পদযাত্রা পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ ঘুরে এখন শেষ পর্যায়ে পৌঁছেছে ঢাকা বিভাগে।
পুরো কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। পাশাপাশি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এই পদযাত্রায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’