ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শক্তিশালী ভূমিকম্পের পর এবার আগ্নেয়গিরির আঘাত
শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) প্রশান্ত মহাসাগরে ৮.৮ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের অন্যতম সক্রিয় এবং উচ্চতম এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস টেলিগ্রামে জানায়, আগ্নেয়গিরিটির পশ্চিম ঢাল দিয়ে তীব্র গতিতে জ্বলন্ত লাভা বয়ে যাচ্ছে। আগ্নেয়গিরির মুখে বিস্ফোরণ ও আলোর ঝলকও পরিলক্ষিত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে ক্ল্যুচি নামে একটি ছোট শহরের কাছে অবস্থিত। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে।
প্রায় ৪,৮৩৫ মিটার (১৫,৮৩৩ ফুট) উচ্চতার এই আগ্নেয়গিরিটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এটি সাত হাজার বছরেরও বেশি আগে গঠিত হয়। এখনো আগ্নেয়গিরিটি থেকে নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটে। এর অবস্থান 'প্যাসিফিক রিং অব ফায়ার' নামে পরিচিত একটি ভূমিকম্প ও আগ্নেয়গিরি সক্রিয় অঞ্চলের মধ্যে।
২০১৩ এবং ২০২০ সালে ক্ল্যুচেভস্কয়ের অগ্ন্যুৎপাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি কাড়ে। সে সময় এটি আকাশে কয়েক কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ নিক্ষেপ করেছিল। এর ফলে বিমান চলাচলেও ব্যাঘাত ঘটায়।
এটি লাভা, ছাই এবং অন্যান্য আগ্নেয় উপাদান দিয়ে গঠিত। রুশ ভূতত্ত্ববিদদের জন্য দীর্ঘদিন ধরেই এটি গবেষণার অংশ। অত্যন্ত বিপজ্জনক হওয়ায় আগ্নেয়গিরির আশপাশে জনবসতি সীমিত। তবে রুশ বিজ্ঞানীরা এর সক্রিয়তা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে, যাতে আগাম সতর্কতা প্রদান সম্ভব হয়।
ভূমিকম্পে কামচাটকা অঞ্চলের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা আগে থেকেই সতর্ক হয়ে উপকূল এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা