ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরানে হামলার বিকল্প বিবেচনা করছেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: ইরানের বিক্ষোভ দমন ও পরিস্থিতি সামলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্পগুলো ‘গুরুত্বের সঙ্গে’ যাচাই করছেন। কর্মকর্তারা তাকে বিভিন্ন অপশন উপস্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে তেহরানের কিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার বিষয়ও।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি ইরানে হামলার অনুমোদন দেওয়া বিষয়ে গুরুত্বসহকারে ভাবছেন। তাকে যে বিকল্পগুলো দেখানো হয়েছে, তাতে সামরিক আঘাতের ধরন ও লক্ষ্য নির্ধারণের দিকনির্দেশনা রয়েছে।
হোয়াইট হাউস এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে ইঙ্গিত করেছে। শনিবার তিনি লিখেছেন, “ইরান স্বাধীনতার পথে এগোচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত।”
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সেনা অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হতে পারে। এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলোচনা করেছেন। সূত্র মতে, তারা ইরানের বিক্ষোভ, সিরিয়া পরিস্থিতি এবং গাজার শান্তি চুক্তি নিয়ে আলাপ করেছেন।
রুবিও তার সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র “ইরানের সাহসী জনগণের পাশে আছে।” ইরানের নিরাপত্তাবাহিনী সরকার বিরোধী বিক্ষোভ দমন করছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সর্বাধিক তীব্রতা দেখা দিয়েছে। শনিবারও দেশজুড়ে বিক্ষোভ হয়েছে।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের কাছে উপস্থাপিত বিকল্পগুলোর মধ্যে রয়েছে বিক্ষোভ দমনে সহিংসতা চালানো নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করা। তবে কর্মকর্তারা সতর্ক করেছেন যে, যেকোনো সামরিক পদক্ষেপ বিপরীত প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। এতে ইরানি জনগণ সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে বা মার্কিন সামরিক ও কূটনীতিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত