ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নি-হ-ত অন্তত ১৯২
নিজস্ব প্রতিবেদক: ইরানে চলমান অর্থনৈতিক সঙ্কট ও তীব্র সরকারবিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯২ জন। এই দুই সপ্তাহ ধরে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নরওয়ে ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার এই তথ্য হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে।
আইএইচআর জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইরানে তীব্র বিক্ষোভ চলার মধ্যে নিহতের সংখ্যা আগের রিপোর্টের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর আগে সংস্থাটি ৫১ জন নিহতের তথ্য জানিয়েছিল। সংস্থাটি আরও সতর্ক করেছে, ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
অপরদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার অর্থনৈতিক সংকট ও জনগণের দাবির বিষয়ে বক্তব্য রাখবেন। তিনি সরকারের ভর্তুকি সংস্কার এবং অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রেসিডেন্টের বক্তব্যটি আরও পরে সম্প্রচার করা হবে।
ইরানের আইনশৃঙ্খলাবাহিনী বাইরের শক্তির সমর্থনে দেশভিত্তিক দাঙ্গার অভিযোগে কঠোর অবস্থান গ্রহণ করেছে। রোববার তাদের অভিযান চলাকালে কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করার জন্য এখনই ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ নেওয়ার সময়। তিনি জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর