ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জোরালো হচ্ছে ট্রুডো-কেটির প্রেমের গুঞ্জন
এক সময়ের বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও খ্যাতনামা মার্কিন পপ তারকা কেটি পেরির নাম একসঙ্গে উচ্চারিত হওয়ায় অবাক হওয়ার কিছু নেই। তবে সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে নতুন করে আলোচনায় এসেছে তাদের ঘনিষ্ঠতা।
সোমবার মন্ট্রিয়লের ওই রেস্তোরাঁয় কেটি পেরিকে জাস্টিন ট্রুডোর সঙ্গে খাবার খেতে দেখা গেছে। এর পর থেকে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। আগেও এ ধরনের গুঞ্জন শোনা গেলেও এবার প্রকাশ্যে এসেছে ভিডিও। এতে দেখা যায় টেবিলের ওপর ঝুঁকে ট্রুডোর সঙ্গে আলাপ করছেন কেটি পেরি। দুজনেই ছিলেন বেশ মনোযোগী ও স্বচ্ছন্দ।
এ বিষয়ে কেটি পেরি কিংবা ট্রুডোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের জুনে কেটি পেরির সঙ্গে তার দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে আসে। তাদের একমাত্র কন্যা ডেইজি ডাভের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।
এর আগে ২০২৩ সালের আগস্টে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ট্রুডো লেখেন, ‘দীর্ঘ আলোচনা ও ভাবনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এই দম্পতির জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হাদ্রিয়েন (১১) নামে তিন সন্তান রয়েছে।
সবমিলিয়ে ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এই দুই তারকার সাম্প্রতিক সাক্ষাৎ স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস