ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময়সীমা বাড়াল বিএসইসি
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এরমধ্যে অন্তত একজন নারীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সময়সীমা নির্ধারণ করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি এ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা আরও কয়েক মাস বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) এ বিষয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি একটি নির্দেশনামূলক চিঠি জারি করেছে বিএসইসি।
চিঠিতে উল্লেখ করা হয়েছৈ, ২০২৪ সালের ২৯ এপ্রিল জারি করা গেজেট অনুসারে প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে এক বছরের মধ্যে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল। ওই সময়সীমা শেষ হয় ২০২৫ সালের ২৯ এপ্রিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি এই নির্দেশনা অনুসরণে ব্যর্থ হয়।
এমন পরিস্থিতিতে ব্যর্থ কোম্পানিগুলোর পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন জানানো হলে কমিশন তা বিবেচনায় নেয়। এরই পরিপ্রেক্ষিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বর্ধিত করেছে বিএসইসি।
করপোরেট গভার্ন্যান্সে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং পরিচালনা পর্ষদে বৈচিত্র্য আনা এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে বিএসইসি। কমিশন আশা করছে, বর্ধিত সময়ের মধ্যে সব কোম্পানি নির্দেশনা অনুযায়ী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)