ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বৈষম্যবিরোধীর আলোচিত নেতার বাড়িতে মিলল সোয়া ২ কোটি টাকার চেক
রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে চারটি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকা এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।
চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদসহ অন্যদের রোববার (২৭ জুলাই) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৭ জুলাই গুলশান-২ এর বাসায় গিয়ে শাম্মী আহমেদের স্বামীর কাছে নিজেদের “সমন্বয়ক” পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু। টাকা না দিলে শাম্মী আহমেদকে “স্বৈরাচারের দোসর” আখ্যা দিয়ে গ্রেফতারের হুমকি দেন তারা। ভয়ে ওই সময় ১০ লাখ টাকা পরিশোধ করেন ভুক্তভোগী।
পরবর্তীতে ১৯ জুলাই আবারও চাঁদার বাকি ৪০ লাখ টাকা নিতে আসেন অভিযুক্তরা। ২৬ জুলাই তারা তৃতীয়বার বাসায় গিয়ে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজন গুলশান থানায় খবর দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে রিয়াদের বাসায় অভিযান চালানো হয় এবং বড় অঙ্কের চেক ও এফডিআর নথি উদ্ধার করা হয় যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত