ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ভারত সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’। ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
গতকাল ২৮ জুলাই এবং আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। তাদের তথ্যমতে, প্রলয় একটি আধুনিক, আধা-ব্যালিস্টিক, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্যও ক্ষেপণাস্ত্রটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বলে দাবি ভারতের।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক উৎক্ষেপণে ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং সব লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে সহজেই ফাঁকি দিতে পারে। এতে ব্যবহৃত হয়েছে কঠিন জ্বালানির মোটর, উন্নত নৌ ও বিমান প্রযুক্তি।
‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র ৩৫০ থেকে ৭০০ কেজি পর্যন্ত ওজনের কনভেনশনাল ওয়ারহেড বহনে সক্ষম। শত্রুপক্ষের কমান্ড সেন্টার, লজিস্টিক হাব এবং বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভুলভাবে আঘাত হানার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সূত্র: ইন্ডিয়া টুডে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস