ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় প্রতি ৩৬ জনে ১ জন নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৃশংস ও বর্বর হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
তথ্যে বলা হয়েছে, গত ২১ মাসে গাজায় নিহত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪ জন। একই সময় আহত হয়েছেন আরও ১ লাখ ৪৫ হাজার মানুষ।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদাররা। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। ইসরায়েলের হামলায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় মোট ২২ লাখের মতো ফিলিস্তিনি রয়েছে। সে হিসেবে নিহতের সংখ্যা ৬০ হাজার হওয়ার অর্থ গাজার প্রতি ৩৬ জন মানুষের একজন ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে একটি বড় ধরনের হামলা চালানো হয়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং আহত হন কয়েক হাজার। হামলার পর প্রায় আড়াই শতাধিক ব্যক্তিকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পরপরই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতির আলোচনা চললেও তা কোনো কার্যকর ফল বয়ে আনতে পারেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ