ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘হাসিনার অডিও রেকর্ড শুনলে মনে হয়, এখনও প্রতিশোধপরায়ণ’
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন এত বড় গণহত্যা চালিয়েও শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, সে এখনও প্রতিশোধপরায়ণ
মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা-তথ্য প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন, ২৫ মার্চ কালো রাত হয়েছে। অবশ্যই ২৫ মার্চ কালো রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু সেটি অন্যদেশের বাহিনী করেছে।
আসিফ নজরুল বলেন, ১৯৭১ সালে মরদেহ পুড়িয়ে ফেলার কোনো ভিডিও ফুটেজ আমি দেখিনি। কেউ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, তার বন্ধুরা তাকে টেনে নিচ্ছে, এমন পরিস্থিতিতে আবার গুলি করা হয়েছে এ ধরনের কোনো বর্ণনাও আমি কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনিনি।
তিনি বলেন, এত বড় মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন নেই। বরং তার বক্তব্য ও অডিও রেকর্ড শুনলে স্পষ্ট বোঝা যায়, তিনি এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব পোষণ করেন।
চীফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাজের প্রসঙ্গে তিনি বলেন, তাজুল নিয়মিত মামলার অগ্রগতি জানাচ্ছেন। তার দক্ষতা নিয়ে আমার কোনো সংশয় নেই। এমনকি হাজার কোটি টাকায়ও তাকে কেনা যাবে না। তিনি গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেন। কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ পেলে সঙ্গে সঙ্গেই জানাতে ছুটে আসেন।
আসিফ নজরুল আরও বলেন, যেভাবে বিচারিক কার্যক্রম এগোচ্ছে, ইনশাআল্লাহ বলা যায় ন্যায়বিচার আপনারা পাবেন। এমন একটা ফাউন্ডেশন আমরা রেখে যাবো, অন্য সরকার এসে পরিবর্তন করতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি