ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ দেশটির সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সফল, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, "বিগত সরকারের সময় চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।"
সম্প্রতি মাইলস্টোন কলেজের ওপর চীনের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইয়াও ওয়েন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করছে এবং খুব শিগগিরই একটি কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকা সফর করবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র টেকসই সমাধান। এ লক্ষ্যে চীন, বাংলাদেশ ও মিয়ানমার— তিন পক্ষই যোগাযোগ রক্ষা করে চলেছে। তবে তিনি যোগ করেন, রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে শিগগিরই প্রত্যাবাসন শুরু করা সম্ভব হচ্ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি