ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বঙ্গোপসাগরে ৬.৩ মাত্রার ভূমিকম্প
বঙ্গোপসাগরে মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভারতীয় সময় রাত ১২টা ১১ মিনিট ৫০ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়। খবরটি প্রথম জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ৬.৮২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৩৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে মাত্র ১০ কিলোমিটার ভূগর্ভে। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে এর প্রভাব বিশ্লেষণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে একই সময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়ও ৬.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাত ১২টা ১২ মিনিটে ওই কম্পনটি হয় যার গভীরতাও ছিল ১০ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সাবাং শহর থেকে প্রায় ২৫৯ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।
দুইটি ভূমিকম্পের ক্ষেত্রেই পার্শ্ববর্তী অঞ্চলে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। এছাড়া সুনামির আশঙ্কাও নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি