ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিরাট সুখবর
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
সোমবার (২৮ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপনটিতে সই করেছেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খালেদা নাছরিন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত (১১তম গ্রেড) এবং প্রশিক্ষণবিহীন (১২তম গ্রেড) প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে:
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার অনুমোদন;
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি;
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ;
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল যাচাই;
চার কপি জিও জারি করে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ;
হালনাগাদ টিওঅ্যান্ডইতে পদগুলো অন্তর্ভুক্ত করা;
সংশ্লিষ্ট নিয়োগবিধিতে সংশোধনী এনে পদোন্নতির বিষয়টি অন্তর্ভুক্ত করা;
প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বিটিপিটি প্রশিক্ষণ সম্পন্ন করবেন;
এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত অন্যান্য শর্তসমূহ পূরণ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল