ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকের নতুন নীতিমালা, মনিটাইজেশন হারাচ্ছেন যারা
অন্যের ভিডিও, মিম কিংবা কনটেন্ট হুবহু কপি করে পোস্ট করার প্রবণতা বন্ধে নতুন নীতিমালা এনেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ধরনের আচরণ প্ল্যাটফর্মের বৈচিত্র্য ও মানে নেতিবাচক প্রভাব ফেলছে ফলে ব্যবহারকারীরাও বিরক্ত হচ্ছেন।
১৪ জুলাই প্রকাশিত ওই ব্লগপোস্টে মেটা জানায়, ভাইরাল কোনো মিম বা রিল বারবার নকল করে পোস্ট করায় নতুন ও মৌলিক কনটেন্ট নির্মাতারা যথাযথ স্বীকৃতি ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা সমাধানে কপিকৃত কনটেন্টের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।
এছাড়া এপ্রিল থেকেই স্প্যাম লিংক ও একঘেয়ে মন্তব্য ঠেকাতে কড়াকড়ি শুরু করেছে মেটা। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে এবং একই কনটেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখের বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি কিছু ব্যবহারকারীর পোস্ট করার সুযোগও স্থগিত করা হয়েছে।
সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন তারা আর ফেসবুকের মনিটাইজেশন সুবিধা পাবেন না। শুধু সেসব নির্মাতারাই আয় করার সুযোগ পাবেন যারা নিজস্ব আইডিয়া ও সৃজনশীলতা দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করবেন।
মেটার মতে এই নতুন পদক্ষেপ প্ল্যাটফর্মে কনটেন্টের মান ও বৈচিত্র্য বৃদ্ধি করবে এবং সৃজনশীল নির্মাতাদের আরও বেশি উৎসাহ দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)