ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদের খসড়া প্রকাশ সোমবার
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকাল সোমবারের মধ্যে ‘জুলাই সনদের’ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর দলগুলোর মতামতের ভিত্তিতে সনদে স্বাক্ষরের তারিখ নির্ধারণ করা হবে।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠকের সূচনাকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। এটি ছিল কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে। ২০টি বিষয়ের মধ্যে এরইমধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐক্যমত হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। আজকে সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।
জাতীয় ঐকমত্য কমিশন যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি জানান, আলোচনাগুলো শেষ হওয়ার পর প্রথমে তিনি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরও একইভাবে অবহিত করা হবে।
উল্লেখ্য, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এর নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু