ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘পৃথিবীর সব সম্পদ দিয়েও প্রসিকিউশন টিমকে কেনা যাবে না’
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন পৃথিবীর সব সম্পদের বিনিময়ে হলেও প্রসিকিউশন টিমকে কেনা যাবে না।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আ’লীগ তো দূরের কথা, তার ১৪ গোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কেনার। কেউ সম্পদ বা অন্য কিছুর প্রলোভন দেখিয়েও কিনতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে কেউ বিরত রাখবে, এমন শক্তিও পৃথিবীতে কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার বিচার চলছে। অনেকেই বলছেন বিচার দৃশ্যমান হয়নি। আগামী ৩-৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। সম্ভব হলে আদালতে আসবেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা কী অপরাধ করেছেন, এসবের কী প্রমাণ ও তার কী শাস্তি হওয়া উচিত তা শুধু বাংলাদেশ নয়, আয়নার মতো পরিষ্কার করে দুনিয়ার কাছে আমরা প্রমাণ করবো। অনেকেই বলেছেন এক বছর হয়ে গেল, কেন রায় হলো না। গণহত্যার মামলার বিচার কখনো এক বছরে সম্পন্ন করা যায় না। যদি যেতো ভ্রাম্যমাণ আদালতের মতো বিচার হতো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল