ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ককটেল আতঙ্কে এনসিপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
অফিসের সামনে সরেজমিনে দেখা যায়, পুলিশের একটি দল রূপায়ন টাওয়ারের সামনে সতর্ক অবস্থানে রয়েছে। ভবনটির ১৫ তলায় এনসিপির কার্যালয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো মোটরসাইকেল বা যানবাহনকে ভবনের আশপাশে থামতে দিচ্ছেন না।
গত ২২ জুলাই থেকে এই ভবনের সামনে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা বসানো হয়েছে বলে জানা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, এনসিপির কার্যালয়ের সামনে এর আগে কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা যাতে আবারও ককটেল হামলা চালাতে না পারে, সেজন্য তাদের এখানে ডিউটি দেওয়া হয়েছে।
শিফট অনুযায়ী এখানে ২৪ ঘণ্টা পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া শাহবাগ থানার টহল টিমকেও ভবনের আশপাশে টহল দিতে দেখা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি