ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূমিকা নিয়ে সারজিসের নতুন ভাবনা
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে নিয়ে প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, জুলাই মাসজুড়ে যোদ্ধা ও শহীদ পরিবারদের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পাশাপাশি সবচেয়ে বড় ও কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এর বর্তমান প্রধান।
রোববার (২৭ জুলাই) সকাল ১০টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সারজিস লেখেন, “কয়েকটা আনপপুলার তথ্য দেই” এই বাক্য দিয়েই শুরু হয় তার স্ট্যাটাস।
তিনি লিখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। যেটা সব উপদেষ্টার মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।
সারজিস লিখেন, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।
এনসিপির এই মুখ্য সংগঠক আরও উল্লেখ করেন, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।
এ পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সারজিস। তার মতে এই তথ্যগুলো প্রচলিত আলোচনা থেকে আলাদা হলেও বাস্তবতার প্রতিফলন ঘটায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি