ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের শুনানি আজ
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আ’লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ (রোববার, ২৭ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) এই মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত ১৫ জুলাই আপিল শুনানির দিন ধার্য করে আদালত। নির্ধারিত দিনে (১৭ জুলাই) শুনানি শুরু হয়। পরবর্তী শুনানির জন্য ২৪ জুলাই দিন নির্ধারিত থাকলেও সেদিন শুনানি হয়নি। তারই ধারাবাহিকতায় আজ ফের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ’লীগের তৎকালীন বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ ও নৃশংস হামলা হিসেবে বিবেচিত।
এই ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি পৃথক মামলায় বিচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ একাধিক নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। তবে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে আসামিদের খালাস দেন।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনের ওপর শুনানি শেষে এই রায় দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত বছরের ১৯ ডিসেম্বর। এরপর রাষ্ট্রপক্ষ খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে লিভ টু আপিল করে এবং চলতি বছরের ১ জুন আপিল বিভাগ লিভ মঞ্জুর করে। এর আগে গত ১৫ মে থেকে শুনানি শুরু হয়ে ২৮ মে পর্যন্ত চলে।
লিভ টু আপিল মঞ্জুরের পর আপিল শুনানির জন্য ১৭ জুলাই দিন নির্ধারণ করা হয় এবং রাষ্ট্রপক্ষকে আপিল সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়। বর্তমানে হত্যা ও বিস্ফোরক উভয় মামলার আপিল আবেদনের ওপর একসঙ্গে শুনানি চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে