ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিএনপির বার্ষিক আয় কত, জানালেন রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে উদ্বৃত্ত আছে প্রায় ১১ কোটি টাকা।
রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সংগঠনের অর্থ মূলত সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে আসে। এই অর্থ ব্যয় করা হয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তা, বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন এবং লিফলেট ও পোস্টার ছাপানোর মতো কাজে।
রিজভী আহমেদ বলেন, অতীতে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের অধীন থেকে কার্যত স্বাধীনতা হারিয়েছিল। তখন কমিশন ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এবং দিনের ভোট রাতে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। কমিশন একটি বিতর্কিত নির্বাচন আয়োজন করে তাকে বৈধতা দিয়েছিল। এমনকি কমিশনে মেরুদণ্ডহীন ও চাকরিপ্রত্যাশী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, তখনকার নির্বাচন কমিশন শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তবে বর্তমান নির্বাচন কমিশনের কাছে বিএনপির প্রত্যাশা তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে এবং নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে। তিনি বলেন, আমরা চাই নির্বাচন কমিশন আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পাক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি