ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
২৮৭ যাত্রী নিয়ে মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে এলো বিমান
যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি ত্রুটির সম্মুখীন হয় এবং নিরাপদে একই বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
জানা যায়, সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরবর্তীতে ২৮৭ যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। তবে আকাশে ওড়ার কিছু সময় পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সফলভাবে অবতরণ করে এবং বর্তমানে বে নম্বর-৮ এ অবস্থান করছে। যাত্রীরা সবাই নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল