ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
যুদ্ধক্ষেত্রে নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’
আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহে বৈপ্লবিক পরিবর্তন আনছে জার্মানি। দেশটির সামরিক প্রযুক্তিতে যুক্ত হয়েছে এক অভিনব উদ্ভাবন ‘সাইবার তেলাপোকা’। জীবন্ত তেলাপোকার শরীরে ক্ষুদ্র ক্যামেরা ও উন্নত সেন্সর বসিয়ে তৈরি করা এই রোবোটিক পোকাগুলো শত্রু সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাঠাতে পারবে সেনাবাহিনীর কাছে।
দূর নিয়ন্ত্রণযোগ্য এই সাইবার তেলাপোকাগুলো বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে চালানো যায়। এরা এককভাবে কিংবা দলবদ্ধভাবে ঝাঁকের মতো কাজ করতে সক্ষম যা যুদ্ধক্ষেত্রে সমন্বিত অভিযানে কার্যকর ভূমিকা রাখতে পারে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় যেখানে মানুষের পৌঁছানো কঠিন সেখানে এসব তেলাপোকা হয়ে উঠবে সেনাদের নির্ভরযোগ্য গোয়েন্দা সহায়ক।
প্রযুক্তিটি উন্নয়ন করছে জার্মানির একটি স্টার্টআপ কোম্পানি ‘সোয়ার্ম বায়োট্যাকটিক্স’। প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম জানান, “আমাদের বায়ো-রোবটগুলো জীবন্ত পোকামাকড়ের উপর ভিত্তি করে তৈরি। এতে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর ও যোগাযোগব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে কিংবা সমন্বিতভাবে কাজ করতে পারে।”
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা খাতে প্রযুক্তিনির্ভর বিনিয়োগ অনেকটাই বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্ভাবন যুদ্ধের রূপান্তর ঘটাবে। ভারী অস্ত্রের পরিবর্তে ছোট, কৌশলী ও স্বয়ংক্রিয় যন্ত্রই হয়ে উঠবে ভবিষ্যতের যুদ্ধাস্ত্র।
বিশ্লেষকরা আরও বলছেন, সাইবার তেলাপোকার ব্যবহার শুধু সামরিক নয়, দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রমেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের নিরপেক্ষ নীতিমালা থেকে বেরিয়ে এসে জার্মানি এখন আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
তথ্য : রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস