ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয় ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের ফলে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে পার্কিংয়ে থাকা কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এই ঘটনার পরপরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের বিষয়টি জানান। একদিন পর এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর