ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিমান দুর্ঘটনা: আহতদের চিকিৎসা সহায়তার প্রস্তাব ভারতের
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতার ভারত প্রস্তাব দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শোক ও সহমর্মিতার বার্তার পর মঙ্গলবার ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের জরুরি বা বিশেষায়িত চিকিৎসাসেবা প্রয়োজন হলে হাইকমিশন তা জানাতে অনুরোধ করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
এর আগে, সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক বার্তায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।
তিনি লিখেন, ঢাকায় একটি প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব রকম সহযোগিতায় প্রস্তুত আছি আমরা।
উল্লেখ্য, সোমবার বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থী-সহ ৩১ জন নিহত এবং ১৬৫ আহত হয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান