ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপি-জামাত মুখোমুখি সংসদের প্রথম অধিবেশন কখন?
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সম্ভাব্য তারিখ হিসেবে ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে, তবে এর এক-দুদিন আগেও অধিবেশন আহ্বান করা হতে পারে।
মন্ত্রী বলেন, এই প্রথম অধিবেশনেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও গ্রহণ করা হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয় পায় এবং তাদের জোটের তিনটি শরিক দল আরও তিনটি আসন পায়। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি, খেলাফত মজলিস ৩টি, ইসলামী আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেন।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সেই ভাষণ সংসদে উপস্থাপন করা হবে এবং পরে সংসদ সদস্যরা এ বিষয়ে আলোচনা করবেন।
এরই মধ্যে ত্রয়োদশ সংসদের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে নির্বাচিত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা