ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
হাজারীবাগ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ম-র-দেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টালি অফিস পানির পাম্পের গলির একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার বাসা থেকে আনিশা ফেরদৌসী (২২) নামে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিশা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা জলিল রহমান; গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। স্বামী সেলিম রানার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।
হাসপাতালে নেওয়া আমিরুল ইসলাম জানান, আনিশা তার জৈবিক মেয়ে হলেও বোন ও ভগ্নীপতির সন্তান না থাকায় জন্মের পাঁচ মাস বয়সে তাদের কাছে দত্তক দেন তিনি। এরপর থেকেই জলিল রহমানের কাছেই বড় হয়ে ওঠেন আনিশা।
তিনি আরও বলেন, হাজারীবাগে আমিরুলের বাসায় থেকে সিটি কলেজে পড়াশোনা শেষে ইন্টারমিডিয়েট পাস করেন আনিশা এবং পরে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি হন। কলেজে পড়ার সময় সেলিম নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা গোপনে বিয়ে করেন। বিষয়টি প্রায় ২২ দিন আগে গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে জানালে প্রথমে আপত্তি থাকলেও পরে তারা মেনে নেন। শনিবার সকালে পরিবারসহ ঢাকায় ফিরে আসেন আনিশা।
পরিবারের দাবি, ঢাকায় ফেরার পর বিকেলে নিজের কক্ষে দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত