ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ধাপে ধাপে বাস্তবায়ন হবে প্রতিশ্রুতি: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সঙ্গে পরামর্শ করে ধাপে ধাপে পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, মানুষের মতামত নিয়েই উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রমজানের তৃতীয় দিনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এ সময় এলাকাবাসীর উদ্দেশে আমিনুল হক বলেন, কিছু ব্যক্তি ধর্মের নাম ব্যবহার করে ‘জান্নাতের টিকিট’ বিক্রির মতো প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণা করেছে। এসব অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনকালে কিছু মহল টাকা-পয়সা ও নানা প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও যেন এ ধরনের অপচেষ্টা সফল না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যের শেষদিকে তিনি পুনরায় উল্লেখ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং জনগণের সহযোগিতা নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল