ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেনা পাহারায় বার্ন ইনস্টিটিউট : উৎসুক জনতা প্রবেশে কড়াকড়ি
উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে এবং খবর নিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপচে পড়া ভিড়ের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালের প্রবেশপথে কঠোর নজরদারি শুরু করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন থেকে বার্ন ইনস্টিটিউটে প্রবেশে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। রোগীর স্বজনদের জানাতে হচ্ছে রোগীর নাম, সম্পর্ক ও কোন ওয়ার্ডে আছেন সেই পরিচয় নিশ্চিত না হলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বার্ন ইনস্টিটিউটের এক কর্মকর্তা জানান, সোমবার বিপুল সংখ্যক স্বজন ও দর্শনার্থীর উপস্থিতিতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। পুলিশ ও আনসার সদস্যরা জনসমাগম সামাল দিতে হিমশিম খেয়েছেন। আহতদের স্বজনদের ভিড়ের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তায় আজ সকাল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও অন্তত ১৭০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি