ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গণগ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপি।
রোববার (২০ জুলাই) উপজেলার ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটালীপাড়া উপজেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার উপজেলা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোটালীপাড়া-পয়সারহাট সড়ক অবরোধ করে ওয়াবদার হাটে বিক্ষোভ ও সমাবেশ করেন। তারা গাছ কেটে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, যাদের নাম মামলায় রয়েছে, তাদের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত নন। এমনকি ফুটেজেও যাদের দেখা যায়নি, তারাও গ্রেপ্তার করে হয়রানির শিকার করা হচ্ছে।
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও কাউকে আটক করা হয়নি। পরে ভিডিও না দেখে অনেক নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি হুঁশিয়ার করে বলেন, আমরা যদি সাধারণ মানুষের হয়রানি বন্ধ না দেখি, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
অভিযোগের বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা কোনো গণগ্রেপ্তার করছি না। যারা ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, কেবল তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই এটি গণগ্রেপ্তারের ঘটনা নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ