ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
গোপালগঞ্জে কারফিউ নিয়ে সর্বশেষ যে সিদ্ধান্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের পর আরোপিত কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
আজ শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ ঘোষণা দেন।
তিনি বলেন, শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। তবে এরপর ফের শুরু হবে কারফিউ কার্যকারিতা।
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যালোচনা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রথমে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় একাধিকবার কারফিউর সময়সীমা বাড়ানো হয়। শুক্রবার কিছু সময় তা শিথিল করা হয়। সর্বশেষ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক চলাচলের অনুমতি দেওয়া হলেও রাত ৮টা থেকে আবারও কারফিউ কার্যকর থাকবে বলে জানায় প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল