ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
র্যাগিংয়ে নিহ’তদের তালিকা প্রকাশ করুন: আবরার ফাহাদের বাবা
২০১৯ সালে বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে র্যাগিংয়ে নিহত শিক্ষার্থীদের তালিকা করুন।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ছেলে আবরার ফাহাদ হত্যার বিচার পায়নি জানিয়ে বরকত উল্লাহ বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময় নিহতদের তালিকার করা হলেও ক্যাম্পাসের হলে হলে র্যাগিংয়ে নিহতদের জন্য কোনো কিছু করা হচ্ছে না। ৬ বছর আগে আমার ছেলে বুয়েটে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হলেও এখনও বিচার পাইনি। বর্তমান সরকারকে আমি এসবের তালিকা করতে অনুরোধ জানাচ্ছি।”
ছেলের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “আমার ছেলে আবরারের কী দোষ ছিল? সে ফেসবুকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিল। তাছাড়া ৪৭-এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্রবন্দর ছিল না বলেও সে স্ট্যাটাস দিয়েছিল। এসব দেশবিরোধী চুক্তি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছি। এটাই তার দোষ ছিল। এ ঘটনার ৬ বছর পরও তার হত্যার বিচার পায়নি। আমি অতি তাড়াতাড়ি তার হত্যার বিচার দেখতে চাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল